দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা বাদাম বাগিচা ২ নং রোডের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। বর্ষায় জলাবদ্ধতা ও কাদায় নাকাল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এটি
দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা বাদাম বাগিচা ২ নং রোডের সংস্কার কাজ অবশেষে শুরু হয়েছে। রোববার সকালে সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের উপস্থিতিতে কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৬০০ মিটার দীর্ঘ এই সড়কটি আরসিসি ঢালাই করে নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।
বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কাদায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। স্কুলগামী শিশু ও বয়স্কদের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। ইচ্ছে পূরণ বাদাম বাগিচা যুব সমাজসহ এলাকার বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছিল।
স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন বলেন, “অনেক দিনের দাবি পূরণ হতে যাচ্ছে। আশা করি কাজটি দ্রুত ও মানসম্মতভাবে শেষ হবে।” সংশ্লিষ্ট ঠিকাদার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ হবে।
