স্বেচ্ছাশ্রমে ঈদগাহ মাঠের ঘাস কাটা, দেয়াল রং করা ও ড্রেন পরিষ্কারের কাজ করেছে এলাকার তরুণরা
বাদাম বাগিচা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংস্কার ও পরিচ্ছন্ন করতে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছে এলাকার তরুণরা। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠের ঘাস কাটা, সীমানা দেয়াল রং করা ও পাশের ড্রেন পরিষ্কার করা হয়।
ঈদগাহ কমিটির সভাপতি তরুণদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এলাকার উন্নয়নে যুব সমাজের এমন অংশগ্রহণ অনুকরণীয়।
