চার দশক ধরে এলাকার হাজারো শিক্ষার্থীকে পড়িয়েছেন তিনি। অবসরে যাওয়া উপলক্ষে তাঁর প্রাক্তন ছাত্ররা আয়োজন করে আবেগঘন সংবর্ধনা
বাদাম বাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন ৪০ বছর শিক্ষকতার পর অবসরে গেছেন। এ উপলক্ষে তাঁর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইচ্ছে পূরণ বাদাম বাগিচা যুব সমাজ এক আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে তিন প্রজন্মের শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন। সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
