বাদাম বাগিচা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়
বাদাম বাগিচা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।
ক্যাম্পে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও রক্তের গ্রুপ পরীক্ষার পাশাপাশি চোখের সমস্যায় ভোগা রোগীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়। প্রবাসী দাতাদের সহযোগিতায় ক্যাম্পটি আয়োজিত হয়।
