ইচ্ছে পূরণ বাদাম বাগিচা যুব সমাজের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে
ইচ্ছে পূরণ বাদাম বাগিচা যুব সমাজের উদ্যোগে সিলেটের বাদাম বাগিচা ও আশপাশের এলাকায় শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচিতে দুই শতাধিক পরিবারের হাতে কম্বল ও গরম কাপড় তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মোঃ সাহার উদ্দিন মাহমুদ বলেন, “তীব্র শীতে ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। প্রবাসী ও স্থানীয় দাতাদের সহযোগিতায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি।”
