একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গড়ার লক্ষ্যে আমাদের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়
নতুন বছরকে স্বাগত জানিয়ে ইচ্ছে পূরণ বাদাম বাগিচা যুব সমাজের স্বেচ্ছাসেবকরা এয়ারপোর্ট রোড ও বাদাম বাগিচা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাস্তার পাশে জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়।
