উত্তেজনাপূর্ণ ফাইনালে শেষ বলে জয় তুলে নেয় এয়ারপোর্ট রোড একাদশ। মাঠভর্তি দর্শকের উল্লাসে মুখর ছিল বাদাম বাগিচা মাঠ
ইচ্ছে পূরণ বাদাম বাগিচা যুব সমাজ আয়োজিত বাদাম বাগিচা প্রিমিয়ার লিগের ফাইনালে লাক্কাতুরা স্পোর্টিং ক্লাবকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এয়ারপোর্ট রোড একাদশ। শেষ বলে প্রয়োজনীয় ২ রান তুলে নেয় তারা।
মাসব্যাপী এই টুর্নামেন্টে এলাকার ৮টি দল অংশ নেয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন এয়ারপোর্ট রোড একাদশের অধিনায়ক। পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি মোঃ সাহার উদ্দিন মাহমুদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
